ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের নির্দেশে উত্তাল লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের জেরে টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল শনিবার (৭ জুন) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ঘটনাকে ‘হিংসাত্মক বিদ্রোহ’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে শুক্রবার (৬ জুন) শহরের বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার প্যারামাউন্ট শহরের একটি শিল্প পার্কের সামনে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তাজুড়ে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা রোধী পোশাক পরা সীমান্ত রক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ে। এক বিক্ষোভকারীর সাইনবোর্ডে লেখা ছিল ‘কোনো মানুষ অবৈধ নয়’।
ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা টম হোমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত থেকেই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এফবিআই জানিয়েছে, শুক্রবার ও শনিবারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির উপপরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ঘটনার প্রমাণ সংগ্রহ চলছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে মার্কিন অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।
হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নয়েম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “এলএ’র দাঙ্গাকারীদের বলছি—তোমরা আমাদের থামাতে পারবে না।”
তথ্য : ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর