ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে কোরবানির মাংসের হাট
ঈদুল আজহার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুরের আগেই দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ শেষ হয়ে যায়। তবে এরপরই রাজধানীর কিছু স্থানে গড়ে ওঠে ভ্রাম্যমাণ মাংসের বাজার, যেখানে ওই দানকৃত মাংসই বিক্রি হতে দেখা যায়।
অনেক নিম্ন আয়ের মানুষ, যাদের ঘরে ফ্রিজ নেই বা সংরক্ষণের ব্যবস্থা নেই, তারা নিজেদের জন্য কিছু অংশ রেখে বাকি মাংস বিক্রি করছেন। কেউ কেউ বলছেন, বাড়িতে নিয়ে যেতে যেতে মাংস নষ্ট হয়ে যেতে পারে, তাই বিক্রি করেই চলে যাচ্ছেন। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা কিছু কসাই মাংস খাওয়ার জন্য পেলেও তা বিক্রি করছেন অর্থনৈতিক কারণে।
শনিবার (৭ জুন) বিকেলে রাজধানীর মালিবাগ, মহাখালী, খিলগাঁও, মিরপুর, বাড্ডা ইত্যাদি এলাকায় দেখা যায় এই অস্থায়ী বাজার। এখানে মান অনুযায়ী মাংসের দাম ৩০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
এক বিক্রেতা বলেন, ‘৩০০ টাকার হাড্ডিসহ মাংস আছে, আবার হাড়বিহীন মাংস ১০০০ টাকাও নিচ্ছি।’ আরেকজন বলেন, ‘কম দামে যারা কিনতে পারেন না, তাদের জন্যই এই সুযোগ।’
এই বাজারগুলোতে ভিড় করছেন মূলত সেই সব মানুষ, যারা কোরবানি দিতে পারেননি কিংবা কারও কাছে গিয়ে মাংস চাইতে অস্বস্তি বোধ করেন। তাদের কাছে অল্প দামে মাংস কেনার এটি একমাত্র সুযোগ।
এক ক্রেতা জানান, ‘বাজারে গেলে বেশি দাম, কিন্তু এখানে একটু কমে পাওয়া যায়, তাই কিনে নিচ্ছি।’
এমনকি হোটেল বা রেঁস্তোরার লোকজনকেও এসব বাজারে মাংস কিনতে দেখা গেছে।
তবে ইসলামী বিধান অনুযায়ী, কোরবানির মাংস বিক্রি করা নাজায়েজ। আলেমরা একে শরিয়তবিরোধী বললেও যারা মাংস বিক্রি করছেন, তারা বলছেন—জীবন-জীবিকার তাগিদেই তারা এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদের কাছে ধর্মীয় নির্দেশনার চেয়ে তাৎক্ষণিক অর্থনৈতিক লাভটাই মুখ্য।
এই অস্থায়ী বাজারগুলো দুপুর থেকে রাত পর্যন্ত সচল থাকে, তবে তা নিয়মিত বা সংগঠিত নয়—বরং ঈদের দিন বা পরদিনেই এসব বেশি দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত