ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান নিহত
ডুয়া ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৫০০ এর অধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুলিশ প্রধান মাহমুদ সালেহকে হত্যা করেছে দেশটি। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন পুলিশের উপপ্রধানও।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ হামলা চালায়। সেখানে একটি তাঁবুতে ছিলেন মাহমুদ সালেহ। এতে মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজার ৫৫৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৮ হাজার ৩৭৯ জন।
হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটল। দখলদার ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদের ছাড়ছে না তারা। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ