ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে’
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে এ মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে।তিনি বলেন, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা ১৭ বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে বুক উঁচিয়ে পরিচয় গোপন না করেই রাজপথে আন্দোলন করেছি। এ পথে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আমরা সেই দলের কর্মী। আমাদের সংগঠন সুসংগঠিত এবং দৃঢ় অবস্থানে আছে।
উক্ত বিএনপি নেতা আরও বলেন, দলের হাইকমান্ড যখন যেভাবে ডাক দেবেন ছয় ঘণ্টা, বারো ঘণ্টা বা চব্বিশ ঘণ্টার নোটিশে আমরা রাজপথে নামতে প্রস্তুত। যে কোনো আন্দোলনের নির্দেশ বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি।
পোর্ট ও করিডোর ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের মালিক জনগণ। এই দেশে আমরাই থাকব। বিদেশে গিয়ে সেটেল হওয়ার প্রশ্নই আসে না। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। ভাড়া করা সরকার দেশের পোর্ট নির্ধারণ করবে, করিডোর ঠিক করবে, আর আমাদের ভবিষ্যৎ ঠিক করবে এই রাজনীতি তো অনেক আগেই, পাঁচ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। এখন একটাই স্লোগান সবার আগে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী