ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈঠকে নতুন মোড়
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা চলছে নয়াদিল্লিতে। সূত্র জানায়, কৃষি ও অটোমোবাইল খাতে শুল্ক হ্রাস-সহ একটি চুক্তি চূড়ান্ত করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের (ইউএসটিআর) সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠকে বসেছে। দুই দিনব্যাপী এই আলোচনা সম্পূর্ণ রুদ্ধদ্বার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
ভারত সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কৃষি, যানবাহন খাতে শুল্ক হ্রাস এবং ভারতীয় কোম্পানির জন্য প্রস্তাবিত বিভিন্ন সুবিধা নিয়ে দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি ঘোষণা করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ৯ জুলাইয়ের আগে এই সমঝোতা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে দুই দেশের।
সূত্রমতে, ভারতকে কৃষি ও দুগ্ধপণ্য বাজার আরও উন্মুক্ত করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে গ্রামীণ অর্থনীতি ও অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে এখনো কিছুটা সংযত অবস্থানে রয়েছে ভারত।
এদিকে, ভারত সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও প্রতিযোগিতামূলক ও সুবিধাজনক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এতে গড় শুল্কহার ১০ শতাংশে নামিয়ে আনা এবং নির্দিষ্ট কোটার আওতায় প্রায় শূন্য শুল্ক সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে।
২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২৯ বিলিয়ন ডলার, যেখানে ভারতের উদ্বৃত্ত রয়েছে ৪৫.৭ বিলিয়ন ডলার। চুক্তি সম্পন্ন হলে ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি