ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৩২৫
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ৯৫ জন এবং ঢাকার বাইরে ২৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ২৩ হাজার ৭৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৯৯ জন। এই বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী।
বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননস্থল বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গু পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীদের চাপ বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি