ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে আবারও মাঠে নামছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য চলমান কার্যক্রমের পাশাপাশি এবার ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বড় শহরে রোববার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শনিবার (৯ আগস্ট) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রোববার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩০ দিন (শুক্রবার বাদে) পণ্য বিক্রি করা হবে। এই ট্রাকগুলো থেকে যেকোনো সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন।
শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি এবং ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানেও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি চলবে। এসব স্থানে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৫০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পণ্যের মূল্য তালিকা:
ভোজ্যতেল: ২ লিটার ২৩০ টাকা
চিনি: ১ কেজি ৮০ টাকা
মশুর ডাল: ২ কেজি ১৪০ টাকা
টিসিবির এই উদ্যোগের ফলে বাজারে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি