ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরাইলের ‘গাজা নিয়ন্ত্রণ’ শব্দে যুদ্ধাপরাধ আড়াল: হামাস নিন্দা
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আজ শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ইসরাইলের গাজা দখলকে ‘গাজা নিয়ন্ত্রণ’ শব্দে প্রকাশ করার নিন্দা জানিয়ে বলেছে, এটি শব্দের আড়ালে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের নৃশংস অপরাধের বৈধতাদানের চেষ্টা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামাসের দাবি, ইসরাইলি সরকার গাজায় বন্দী থাকা ইসরাইলিদের ভাগ্য নিয়ে কোনোভাবে চিন্তা করছে না। তারা সতর্ক করে বলেছে, গাজা দখলের চিন্তা মানেই বাকি বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শেষ মুহূর্তের প্রত্যাহারের পেছনের কারণ নিয়ে হামাস জানিয়েছে, দুই পক্ষ যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির খুব কাছে পৌঁছেছিল। তারা আরও জানিয়েছে, ‘আমরা আবারো বলছি, মিসরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আমাদের যোগাযোগের সময় হামাস যুদ্ধবিরতি প্রচেষ্টার সফলতার জন্য প্রয়োজনীয় নমনীয়তা ও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’
হামাস গাজা দখলের ইসরাইলি সিদ্ধান্তকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক