ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আবাসিক ভবনে বিধ্বস্ত বিমান, নিহত ৬
উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে একটি বিমান। পাইলট কিছু বুঝে ওঠার আগেই বিমানটি আছড়ে পড়ে নাইরোবির একটি আবাসিক ভবনের ওপর। মুহূর্তেই আগুন ধরে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) কেনিয়ার রাজধানী নাইরোবিতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। খবর জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমরেফ ফ্লাইং ডক্টরস-এর মালিকানাধীন। সংস্থাটি জানায়, বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসার উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের মাত্র তিন মিনিট পরই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে।
কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানটিতে থাকা চারজনের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, পাইলটসহ ঘটনাস্থলেই মারা যান। ভবনের নিচে থাকা আরও দুইজনও নিহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানের সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আমরেফ ফ্লাইং ডক্টরসের প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, “আমাদের চারজন কর্মী ও ক্রু বিমানটিতে ছিলেন। আমরা দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছি।”
উদ্ধারকাজে এখন পর্যন্ত নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর