ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এবি পার্টি
রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাবকে স্বাগত জানালেও, এর জন্য 'জুলাই সনদ'-এর আইনিভিত্তি ও বাস্তবায়নের সুস্পষ্ট সুরাহা দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মনে করে, ফ্যাসিবাদীদের বিচার এবং সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সংশয় ও অনিশ্চয়তা দূর হবে না।
শনিবার (৯ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই অবস্থান তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, "রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কিন্তু নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ।"
এবি পার্টি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এটিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের স্বপ্ন পুরোপুরি ধারণ করতে ব্যর্থ বলে মনে করে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঘোষণাপত্রটি অলঙ্কারিক বস্তু হয়ে না থেকে যেন সবার জন্য অত্যাবশ্যকীয় পালনীয় নির্দেশিকা হয়, সেই অঙ্গীকার গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে সাম্প্রতিক রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয়ের স্মৃতিমণ্ডিত ইতিহাস ঘোষণাপত্রে আরও স্পষ্ট উল্লেখ থাকবে বলে আমরা আশা করেছিলাম।"
তিনি সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সুরাহা করার দাবি জানান। ফুয়াদ বলেন, "যেটা ঐকমত্যের ভিত্তিতে এখনই করা সম্ভব, সেটা ৫-৬ মাস পিছিয়ে নেওয়ার চেষ্টা ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।"
অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে এবি পার্টি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, "নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপের উদ্যোগ এখনো দেখা যায়নি। নির্বাচন সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়নে নির্বাচন কমিশন অনাগ্রহ দেখাচ্ছে, যা দুঃখজনক।" তিনি আরও দাবি করেন, সরকার এখনো প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি এবং নির্বাচন ঘনিয়ে এলে তৃণমূল পর্যায়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরীর সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি