ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের আকাশসীমায় ফের ভারতীয় ড্রোন
পাকিস্তানের আকাশসীমায় ফের প্রবেশ করেছে একটি ভারতীয় ড্রোন- এমনটাই দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) লাহোরের মানাওয়ান এলাকায় ড্রোনটি উড়তে দেখা যায় বলে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানি পুলিশ সূত্র বলছে, ড্রোনটি আকাশসীমায় প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সেটি ভূপাতিত হলে দ্রুত উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
ড্রোনটি মূলত নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। বর্তমানে এটি গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত যার জেরে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’। এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয়।
পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হলেও সর্বশেষ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত