ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইরানের হাম'লায় বাহরাইনে মার্কিন বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে; ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের এক শক্তিশালী বিমানঘাঁটির প্রধান কমান্ড সেন্টারটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে।
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি বিশেষ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বাহরাইনের মার্কিন ঘাঁটির স্পর্শকাতর স্থানগুলোতে একের পর এক রকেট ও ড্রোন আছড়ে পড়ছে, যা নিমিষেই বিশাল বিস্ফোরণে চারপাশ ধোঁয়ায় ঢেকে দিচ্ছে।
আক্রান্ত এই বিমানঘাঁটিটি বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত রোববার (১ মার্চ) থেকে সেখানে সুপরিকল্পিতভাবে দফায় দফায় হামলা চালানো শুরু করে ইরানের সেনাবাহিনী। কয়েক দিনের টানা অভিযানে বিমানঘাঁটির মূল নিয়ন্ত্রণ কক্ষ বা কমান্ড সেন্টার এবং কর্মীদের থাকার ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে।
ইরানের এই বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো অঞ্চলজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তবে নিজেদের ঘাঁটিতে এত বড় ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)