ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, "আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি, কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি আবার এটি শুরু করার কথা বলে, তবে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক একটি কাজ হবে। কারণ, আমরা ফিরে আসব।"
তিনি আরও যোগ করেন, "যেই মুহূর্তে তারা (কর্মসূচি) শুরু করবে, আমরা ফিরে আসব। এবং আমি মনে করি, তারা সেটা খুব ভালোভাবেই বোঝে।"
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন গত জুনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাতের পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে তার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে। ২২ জুন মার্কিন যুদ্ধবিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরদিন রাতেই ইরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও মার্কিন কর্তৃপক্ষ সে সময় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির কথা অস্বীকার করে।
পরে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা গত ২৪ জুন থেকে কার্যকর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক