ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদের আগে দুঃসংবাদ: বৃষ্টির সাথে বাড়বে তাপমাত্রা
শনিবার (০৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই দিনে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি, যা ঈদের আনন্দ উদযাপনে কিছুটা ভোগান্তি তৈরি করতে পারে।
বৃষ্টি নিয়ে বার্তা
বৃহস্পতিবার (০৫ জুন) ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) এবং আগামীকাল শুক্রবার দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া, ঈদের দিন শনিবার চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি আরও বলছে, রোববার ও সোমবার (৮ ও ৯ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।
তাপমাত্রা নিয়ে বার্তা
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্র ও শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার তাপমাত্রা ফের বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা কমতে পারে।
এছাড়া, ঝড়ের সময় বিপদ এড়াতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনগুলো গ্রীষ্মকালীন বৃষ্টির স্বাভাবিক চিত্র হলেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী