ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিএসএফ আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।
আজ বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, "৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করেছে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু বা ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এইসব গরু-ছাগলকে তাড়া দেয়। কিন্ত আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য। এই সময় গ্রামবাসী তাকে আটক করে এবং খুটির সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে বিজিবির সদস্যরা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।"
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, "অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী