ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরেই সর্বস্ব খোয়ালেন প্রবাসী
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন আক্কাস আলী (৩৮) নামের এক প্রবাসী। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কাকরাইল মোড়ের পুলিশবক্স সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাসীকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জানান, “তাদের বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে। আক্কাস আলী মালয়েশিয়া প্রবাসী। দ্বীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় থাকেন। সকাল ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন। বিকেলে এলাকা থেকে ফোনে জানায় আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে আছে। পরে সেখানে গিয়ে আক্কাস আলীকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার সাথে কোন লাগেজ পাওয়া যায়নি।”
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, “বিকালে কাকরাইল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী পরিস্কার করা হয়েছে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘তার স্বজনরা জানিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সর্বস্ব নিয়ে গেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)