ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভারতে প্রথম শ্রেণি থেকেই চালু হচ্ছে সামরিক প্রশিক্ষণ
ভারতের মহারাষ্ট্র রাজ্যে শিক্ষার্থীদের জন্য এক নতুন পরিকল্পনার ঘোষণা এসেছে—প্রথম শ্রেণি থেকেই দেওয়া হবে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ। সোমবার (২ জুন) রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে এই ঘোষণা দেন।
তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, “ছোটবেলা থেকেই সামরিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে ভালোবাসতে শিখবে, শারীরিকভাবে সক্রিয় থাকবে এবং শৃঙ্খলার গুরুত্ব বুঝবে যা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে।”
এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অবসরপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ সেনা সদস্যের সহায়তা নেওয়া হবে। পাশাপাশি, এনসিসি, স্কাউট-গাইড এবং ক্রীড়া শিক্ষকরাও এতে সক্রিয়ভাবে অংশ নেবেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ চালায়। একই সময়ে সারা দেশে ‘অপারেশন অভ্যাস’-এর আওতায় জাতীয় মহড়া অনুষ্ঠিত হয়। ৩১ মে আবার ‘অপারেশন শিল্ড’-এর অধীনে সীমান্তবর্তী রাজ্যগুলোতে দ্বিতীয় দফার মহড়া পরিচালিত হয়।
জাতীয় নিরাপত্তা ও বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই সামরিক প্রশিক্ষণ কর্মসূচি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য : হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ