ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে। তাদের অভিযোগ, টিভিটি "উস্কানিমূলক উপাদান" সম্প্রচার করছে।
তবে গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। কারণ গাজা হামাস দ্বারা শাসিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারে না।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরার সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের দাবি, কাতারভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান "প্রতারণামূলক এবং উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে"।
সিদ্ধান্তটি সাময়িক হলেও তা কবে পর্যন্ত বলবৎ থাকবে তা স্পষ্ট নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি ইসলামিক ও সশস্ত্র সংগঠনগুলির খবর কভারেজের জন্য আল জাজিরাকে সমালোচনাও করেছে।
আল জাজিরা এই আদেশকে “অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট থেকে বিচ্যুত করার প্রচেষ্টা” বলে অভিযোগ করেছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আল জাজিরার ব্যুরোতে হামলা চালিয়ে এটি বন্ধ করার চেষ্টা করেছে এবং দেশটিতে বিভিন্ন সময় আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ