ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজিরবিহীন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুদণ্ড দেওয়ার হিড়িক। একের পর এক মৃত্যুদন্ড কার্যকর হয়েই চলছে দেশটি। সর্বশেষ এ বছর দেশটিতে কার্যকর করা হয়েছে তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, সবশেষ গত মঙ্গলবার চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।
সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুই মাসে এ সংখ্যা ৩০০ ছাড়াল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ