ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনারকে দিয়ে শুরু ট্রাইব্যুনালের কার্যক্রম
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের ‘জুলাই গণহত্যা’ মামলায় প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে গণহত্যার বিচারিক প্রক্রিয়া শুরু হলো।
রোববার (১ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ দাখিলের পরপরই শুনানি সরাসরি সম্প্রচার করা হয় আরটিভির ফেসবুক পেজে।
শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনজনের বিরুদ্ধেই আনা হয়েছে পাঁচটি করে অভিযোগ। এসবের মধ্যে রয়েছে গণহত্যায় প্রত্যক্ষ নির্দেশনা, উসকানি ও পরিকল্পনায় অংশগ্রহণ।
এর আগে ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয়, যেখানে হাসিনাকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যার সব হত্যাকাণ্ডে সুস্পষ্টভাবে শেখ হাসিনার সর্বোচ্চ দায় রয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনা হয়েছে। বিচারপ্রক্রিয়া দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলছে। ডিসেম্বরের মধ্যেই এই মামলায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
তিনি আরও জানান, বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে তারা সচেষ্ট। বিচারের নামে যাতে কোনো অবিচার না হয়, অতীতের ভুল যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক।
শেখ হাসিনাকে গুম ও আয়নাঘর অপারেশনের মূল কারিগর আখ্যা দিয়ে প্রসিকিউশন টিম জানায়, মামলার কাঠামো ও অভিযুক্তদের সম্পর্কে ট্রাইব্যুনাল ইতোমধ্যে সুস্পষ্ট ধারণা পেয়েছে। তবে গুম-সংক্রান্ত কিছু অভিযুক্তকে গ্রেপ্তারে এখনও কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে।
এদিকে বিচারকার্য আরও স্বচ্ছ করতে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ট্রাইব্যুনালের কোর্টরুমে যুক্ত করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার বা রেকর্ডকৃতভাবে প্রচারের সুযোগ রাখা হয়েছে ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী