ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পারমাণবিক অ’স্ত্র ছাড়াই পরিস্থিতি ছিল অত্যন্ত বি’পজ্জনক : জেনারেল শামশাদ
ভারত ও পাকিস্তান তাদের সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনা কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির প্রধান জেনারেল সাহির শামশাদ মির্জা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে অংশগ্রহণকালে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে এআরওয়াই নিউজ।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে। এর জবাবে ভারত পাকিস্তানে হামলা চালায় এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। এ সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের চারদিনব্যাপী সংঘাতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।
জেনারেল মির্জা বলেন, “আমরা এখন প্রায় ২২ এপ্রিলের আগের অবস্থানে ফিরে এসেছি। যদিও পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা ছিল না। তবে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল।”
তিনি আরও বলেন, “এবার বড় ধরনের কিছু না ঘটলেও ভবিষ্যতে কৌশলগত ভুলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ কোনো সংকট দেখা দিলে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।” তার মতে, এবারকার সংঘাত কেবল কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে সীমাবদ্ধ ছিল না, যা ভবিষ্যতে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত