ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাজার ফুট নিচে তিস্তায় পর্যটকবাহী গাড়ি; নিখোঁজ ৮
ভারতের উত্তর সিকিমের চুংথাং-মুনশিতাং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে ১০ জন পর্যটক ও একজন চালক ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলের মাঙ্গান জেলার চুংতাং ও মুনশিতাং শহরের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত দুইজনকে চুংতাংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইকোনমিক টাইমসের।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল। সেই সময় চুংথাংয়ের কাছে পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে চালক ব্যতীয় বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।’
উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল। তবে টানা বৃষ্টি ও তিস্তা নদীর স্রোতের প্রবলতা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করছে বলে জানিয়েছেন সোনাম ডেচু ভুটিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল