ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পাকিস্তানে অভিযান, চার সেনাসহ নি-হ-ত ১৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বিভিন্ন জেলায় চালানো পৃথক অভিযানে দেশটির চার সেনা সদস্যসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন ভারত-সমর্থিত 'প্রক্সি বাহিনীর' সদস্য বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল অঞ্চলে একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় ‘ভারত-সমর্থিত খারিজি’ বন্দুকধারীরা। সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে হামলা প্রতিহত করলে পাল্টা গুলিতে ছয় অস্ত্রধারী নিহত হয়।
এই অভিযানে শহিদ হয়েছেন:
লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল (২৪), মর্দান জেলা
নায়েব সুবেদার কাশিফ রেজা (৪২), চকওয়াল জেলা
ল্যান্স নায়েক ফিয়াকত আলি (৩৫), হারিপুর জেলা
সিপাহি মুহাম্মদ হামিদ (২৬)
চিত্রাল জেলায় একটি সংঘর্ষে আরও একজন অস্ত্রধারী নিহত হয়েছে।
বেলুচিস্তানের লোরালাই জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন অস্ত্রধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই দলটি ২০২৩ সালের আগস্ট ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এন-৭০ মহাসড়কে হামলার সঙ্গে যুক্ত ছিল যেখানে ৩০ জন নিহত হয়। কেচ জেলাতেও আরও এক অস্ত্রধারী নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ফিতনা-ই-হিন্দুস্তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।” তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জাতি ঐক্যবদ্ধ রয়েছে।
উল্লেখ্য, গত মাসে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন ভারত তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করেছে এবং এই তৎপরতা ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে পরিচালিত হচ্ছে বলে ‘অপরিহার্য প্রমাণ’ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট