ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে সচিবালয়ে বিকেল ৩টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক্য পরিষদ জানায়, ‘আগামী ২৫ জুন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে। সেই পর্যন্ত সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’
গত সোমবার (২৬ মে) থেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে গিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
তাদের দাবিগুলোর মধ্যে ছিল, কনসালটেশন কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতির নিশ্চয়তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি