ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লঞ্চ চলাচল বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর ফলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ কারণে লঞ্চ চলাচলে ঝুঁকি দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে ঘাট কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, “বৃষ্টি ও বাতাসের কারণে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হবে।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “নদীতে কিছুটা বাতাস থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই এবং বর্তমানে ১২টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি