ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
সৌদি আরবের তাবুক শহরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাইফুল কুমিল্লার কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকার বাসিন্দা ও মৃত নুর হকের ছেলে। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। জীবিকার তাগিদে দেড় বছর আগে সৌদি আরব যান সাইফুল। এর আগে তিনি দীর্ঘ ১৩ বছর মিশরে কাজ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার দিন সাইফুল রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের গাড়িতে পানি তুলছিলেন। এ সময় একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব জানান, পরিবারের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রী-সন্তানকে দেশে রেখে সাইফুল দ্বিতীয়বারের মতো প্রবাসে পাড়ি জমান। তার বাবা ছিলেন পুলিশ সদস্য। সাইফুলের অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, সাইফুলের একমাত্র সন্তান মাত্র দেড় বছর বয়সী। পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)