ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান; উত্তাল মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল ইরান ও ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পুরো অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বিধ্বংসী পাল্টাহানা শুরু করেছে তেহরান। ‘দ্বিতীয় দফার’ এই তীব্র প্রতিশোধমূলক আক্রমণে কেবল তেল আবিব নয়, বরং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরাইলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আকাশপথে ধেয়ে আসা ইরানি মিসাইলের গর্জনে এখন পুরো মধ্যপ্রাচ্য প্রকম্পিত।
ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে পাওয়া খবরে জানা গেছে, শনিবার সকাল থেকেই সেখানে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের এই দ্বিতীয় দফার আক্রমণে শহরের প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। একই সাথে ইরান ঘোষণা দিয়েছে যে, যারা এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সমর্থন বা সহযোগিতা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নীতির অংশ হিসেবেই উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক আঘাত হানছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।
ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। ইতোমধ্যে দেশটির দূরপাল্লার মিসাইলগুলো সফলভাবে উপসাগরীয় দেশগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে পশ্চিমী শক্তির যেকোনো ধরণের পদলেহনকারী দেশ তাদের পরবর্তী নিশানায় পরিণত হবে।
বর্তমানে পুরো অঞ্চলের আকাশসীমা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অনড় অবস্থান এবং আরব দেশগুলোর মাটিতে হামলা চালানোর বিষয়টি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। একদিকে তেহরানের কঠোর প্রতিরোধ, অন্যদিকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে গোটা বিশ্ব। বিশ্ববাজারে তেলের দাম এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও এই যুদ্ধের নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)