ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ফিফা সভাপতির চোখে বাংলাদেশের মোহামেডান
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
শেষবার ঢাকার শীর্ষ লিগে মোহামেডান শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর ২০০৭ সালে পেশাদার লিগ চালু হলেও এতদিন কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচ খেলেই শিরোপা নিশ্চিত করেছে মতিঝিলের সাদা-কালো জার্সিধারীরা।
এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি কেড়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্লাবটিকে অভিনন্দন জানিয়েছেন এক চিঠির মাধ্যমে। ২৮ মে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বরাবর পাঠানো ওই চিঠিতে ইনফান্তিনো লেখেন,
“বাংলাদেশের নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে অভিনন্দন জানাতে চাই। তারা পুরো মৌসুম জুড়ে দারুণ খেলেছে এবং তাদের পরিশ্রমের ফল হিসেবে শিরোপা জয় করেছে। ক্লাবের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”
ফিফা সভাপতি আরও লেখেন, “আপনার দেশের ফুটবলের উন্নয়নে আপনার অবদান ও নিষ্ঠার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শীঘ্রই আবার দেখা হবে, সেই প্রত্যাশায় রইলাম।”
এবারের লিগে মোহামেডান অর্জন করেছে ৪২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৩৫, যারা শেষ ম্যাচে জয় পেয়েছে। টানা পাঁচবার শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, যাদের সংগ্রহ ৩০ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত