ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সরাসরি প্রতিফলন পড়েছে আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে। বাংলাদেশের একাধিক ক্রিকেটার র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন, তবে সবাইকে ছাপিয়ে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট শিকার করে র্যাংকিংয়ে রীতিমতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। এই অনবদ্য পারফরম্যান্সের জোরে বোলারদের র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান।
রিশাদের এই উত্থান বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় সুখবর। তিনি বর্তমানে বাংলাদেশের শীর্ষ টি-টোয়েন্টি বোলার হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। তার আগে র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন সাকিব আল হাসান, তবে নিষেধাজ্ঞার কারণে বর্তমানে তিনি র্যাংকিংয়ের বাইরে। রিশাদের সামনে এখন সেরা দশে হাতছানি। ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে তিনি হতে পারেন আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নেওয়া প্রথম বাংলাদেশি লেগ স্পিনার।
দলে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলামও র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রানে ২ উইকেট নিয়ে তিনি ২০ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে অবস্থান করছেন।
বোলারদের পাশাপাশি বাংলাদেশি ব্যাটাররাও র্যাংকিংয়ে এগিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ৭ ধাপ এগিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বর্তমানে ৪৪তম স্থানে রয়েছেন। প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন ১২ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে উঠে এসেছেন। ধারাবাহিক ভালো খেলা তাওহিদ হৃদয়ও এক ধাপ এগিয়ে ৪১ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)