ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি হোক: এনসিপি নেতা
অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক নোংরা কালচার চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা চাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক এবং ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি হোক।”
বুধবার (২৮ মে) বিকেলে দিনাজপুরের কাহারোল আমতলা মোড়ে এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয়, বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। স্বৈরাচার আওয়ামী লীগ দেশে উন্নয়নের জোয়ার দেখিয়েছে কিন্তু ১৬ বছরে কাহারোলে কি উন্নতি করেছে, আমি গতকাল পর্যন্ত দিনাজপুরের ৮টি উপজেলায় গিয়েছি, সেখানকার ইউনিয়নগুলো কাহারোলের চেয়ে অনেক উন্নত।”
এনসিপির এই নেতা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি এতই উন্নয়ন করেছে তাহলে কাহারোল উপজেলায় মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী প্রায় সমান সমান হলেও অনেক জায়গায় সংখ্যালঘুদের জন্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে কিন্তু কাহারোলের সনাতন ধর্মাবলম্বী শত শত ভাই-বোনেরা এখনো প্রতিদিন সকালে কাজের সন্ধানে এই আমতলা মোড়ে জমায়েত হয়ে দিনমজুরের জন্য বসে থাকে কেন? আমার মায়েরা তাদের আদরের সন্তানদের বাড়িতে রেখে দিনমজুরের জন্য এখানে এসে ভিড় জমায় কেন?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত