ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে সুখবর
অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থসংকট কাটাতে বড় অংকের বরাদ্দ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২ হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
মোট ২ হাজার ২০০ কোটি টাকার এই বরাদ্দ দীর্ঘদিন ধরে পাওনা টাকার অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এতে তাদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ‘এই বরাদ্দ অর্থ সরাসরি শিক্ষকদের হাতে যাবে না। ‘স্থায়ী তহবিল’ ও ‘মূলধন তহবিল' গঠনে কাজে ব্যবহৃত হবে।’
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে অবসর সুবিধা বোর্ডের জন্য বরাদ্দকৃত ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত ২০০ কোটি টাকা সরকার অনুমোদিত লাভজনক সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে।
এই বিনিয়োগ থেকে অর্জিত সুদের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করা হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য হলো দুটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করা এবং একটি স্থায়ী সমাধানের পথে হাঁটা। যাতে ভবিষ্যতে আর অর্থসংকটের কারণে শিক্ষকদের আবেদন আটকে না থাকে।
এই উদ্যোগের মাধ্যমে গত প্রায় পাঁচ বছর ধরে অমীমাংসিত থাকা ৭৫ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শর্ত অনুযায়ী, ‘বিনিয়োগ করা ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড কিনতে হবে এবং মূল তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থই চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ