ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গা-জায় ‘যুদ্ধাপরাধ’ চলছে: ইস-রায়েলের সাবেক প্রধানমন্ত্রী
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান সরকারের সামরিক পদক্ষেপ ও নীতির পক্ষে তিনি আর দাঁড়াতে পারছেন না। গাজায় চলমান সংঘাতকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তিনি বলেন, “যদি এটি যুদ্ধাপরাধ না হয়, তবে আর কী হতে পারে?”
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ওলমার্ট সম্প্রতি দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎজ-এ এক কলামে লেখেন, “গাজায় আমরা যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছি, সেটি বিচারবুদ্ধিহীন, সীমাহীন এবং অপরাধমূলক—যেখানে বেসামরিক মানুষের ওপর ভয়াবহ হামলা চালানো হচ্ছে।”
প্রথমদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন দিলেও ১৯ মাস ধরে চলা যুদ্ধ এবং বিপুল প্রাণহানির পর ওলমার্ট তাঁর অবস্থান থেকে সরে এসেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আর এই কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাইতে পারছি না।”
তিনি ইঙ্গিত দেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থী মন্ত্রীরা এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন, যার কোনো নৈতিক ভিত্তি নেই। বিশেষ করে নেতানিয়াহু, নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের তীব্র সমালোচনা করেন তিনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী দাবি করছে, তাদের অভিযান মূলত হামাস যোদ্ধাদের বিরুদ্ধে।
ওলমার্ট বলেন, “এই অভিযান এখন আর কোনো কৌশলগত প্রয়োজন পূরণ করছে না। এটি বরং ইসরায়েলের নৈতিক অবস্থানকেই দুর্বল করে দিচ্ছে।”
সাবেক এই প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, এই সরকার যত দ্রুত সম্ভব সরে দাঁড়াক, সেটিই দেশের জন্য মঙ্গলজনক। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি নেতানিয়াহুকে বাস্তবতা মেনে নিতে বাধ্য করতে পারেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে