ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসুতে বিতর্কিত মনোনয়ন : বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের সাবেক আলোচিত নেতা জুলিয়াস সিজার তালুকদার। মঙ্গলবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পরপরই ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সিজারের বিরুদ্ধে ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে সশস্ত্র হামলা, ভোটে বাধা ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে। তৎকালীন প্রার্থী ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তিনি অন্য প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন এবং একাধিক হামলার নেতৃত্ব দিয়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার প্রার্থীতা বাতিলের দাবিতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন।
অভিযোগের বিষয়ে সিজার বলেন, তার কোনো লিখিত অভিযোগ নেই এবং তিনি একসময় ছাত্রলীগের সমর্থক হলেও কোনো পদে ছিলেন না।
নির্বাচন কমিশন প্রধান ড. মোহাম্মদ জসিম উদ্দিনকে এ বিষয়ে একাধিকবার গণমাধ্যমকর্মীরা মোবাইলে কল দিলেওতার কাছে থেকে কোনসাড়া মেলেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)