ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
যান্ত্রিক ত্রুটিতে বিমানের কুয়েত ও দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল
যান্ত্রিক ত্রুটিজনিত উড়োজাহাজ সংকটের কারণে ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইটটি বাতিল করা হয়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কোনো কোনো উড়োজাহাজ মেরামত শেষে উড্ডয়ন করছে, আবার কিছু উড়োজাহাজ এখনো গ্রাউন্ডেড রয়েছে। এসব কারণে নির্ধারিত ফ্লাইট দুটি পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বাতিল হওয়া ফ্লাইট দুটি আগামীকাল বুধবার পরিচালিত হবে এবং যাত্রীদের নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত এক মাসে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সর্বশেষ গত রোববার রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্রাউন্ডেড হয়।
ক্রমবর্ধমান যান্ত্রিক ত্রুটি এবং ফ্লাইট বাতিলের ঘটনাগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি