ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কলকাতায় আওয়ামী লীগের অফিসের অস্তিত্ব জানে না গোয়েন্দারা
কলকাতায় আওয়ামী লীগের কোনো অফিস রয়েছে—এমন খবর সম্প্রতি আন্তর্জাতিক এক প্রতিবেদনে উঠে এলেও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে। কলকাতার নিউটাউন-রাজারহাট এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্স থেকে দলীয় কার্যালয় পরিচালনার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ও গোয়েন্দারা কিছুই খুঁজে পায়নি।
আইবি ও রাজ্য গোয়েন্দারা বলছে, এমন কোনো অফিসের অস্তিত্ব থাকলে সেটির কার্যক্রম ও যাতায়াত নজরে আসত। নিরাপত্তাজনিত কারণেও সরকার এমন কিছু মেনে নেবে না বলে মত তাদের।
গত বছরের আগস্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ ও মাঝারি পর্যায়ের বহু নেতা এখন কলকাতার অভিজাত এলাকায় বসবাস করছেন। তাদের ওপর নজরদারি আছে বলেও জানা গেছে।তবে একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থানস্থলে একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলকাতায় কোনো আনুষ্ঠানিক কার্যালয় না থাকলেও নিউটাউনের একটি ব্যাংকোয়েট হল এবং শহরের কিছু হোটেলে নেতারা নিয়মিত বৈঠক করছেন।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ঘরোয়া আলোচনার মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। তাদের অনেকে দেশের রাজনৈতিক মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক