ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কালিসপেলে ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত
মন্টানা রাজ্যের কালিসপেল সিটি এয়ারপোর্টে অবতরণের সময় একটি ছোট এক ইঞ্জিনবিশিষ্ট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পার্ক করা একাধিক বিমানে ধাক্কা মারে। এতে কয়েকটি বিমানে আগুন লাগে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সময় বিকেল ২টার দিকে চার আরোহী নিয়ে ওয়াশিংটনের পুলম্যান থেকে ছেড়ে আসা বিমানটি অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারান। বিধ্বস্ত বিমানের ধাক্কায় পার্ক করা বিমানগুলোতেও আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুই আরোহীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিধ্বস্ত বিমানের ধাক্কা এবং আগুনের কারণে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। কালিসপেল ফায়ার চিফ জানান, আরোহীরা নিজেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।স্থানীয় পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ