ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মারা গেলেন ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে একমাত্র নারী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহফুজা খানম ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রাজধানীর ইন্দিরা রোডে স্বামী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বসবাস করতেন মাহফুজা খানম। শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তবে আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি দুই ছেলে ও এক মেয়ের মা। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে মাহবুব শফিক আইনজীবী হিসেবে কর্মরত।
১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে মাহফুজা খানম ডাকসু ভিপি নির্বাচিত হন যা ছাত্র সংসদের ইতিহাসে একমাত্র নারী নেতৃত্বের উদাহরণ। একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেলেও তৎকালীন পাকিস্তান সরকার রাজনৈতিক কারণে তাকে পাসপোর্ট দেয়নি।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।
শিক্ষা, সমাজ ও সংস্কৃতির অগ্রগতিতে মাহফুজা খানমের অবদান ছিল অসামান্য। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)