ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আগামী সপ্তাহে শুরু হচ্ছে ৫ ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া
দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও খেলাপি ঋণের কারণে দেশের ব্যাংক খাত বারবার সমালোচনায় এসেছে। এ ধরনের অনিয়মের চাপ পড়ছে পুরো অর্থনীতিতে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারী থেকে শুরু করে শেয়ারবাজারের বিনিয়োগকারী সবাই। ঠিক এক বছর আগে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠনে উদ্যোগ নেন। তাঁর এই উদ্যোগে একে একে উন্মোচিত হয়েছে ব্যাংক খাতের ভয়াবহ বাস্তবতা।
গত এক বছরে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছে এক ডজন দুর্বল ব্যাংক, যেগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সম্পদ মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়েছে। মূল্যায়নে দেখা গেছে, এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার অবিশ্বাস্যভাবে বেশি—কেউ কেউ ৯৬ শতাংশ পর্যন্ত খেলাপিতে জর্জরিত, আবার কারও খেলাপির হার ন্যুনতম ৪৮ শতাংশ।
গভর্নর আহসান এইচ মনসুরের পরিকল্পনা অনুযায়ী, এই পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে। ইতোমধ্যেই সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এই একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর আরও জানান, এই পাঁচ ব্যাংকের বাইরে অন্তত আরও ২০টি ব্যাংকের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে সরকারি ব্যাংকও রয়েছে।
বেসরকারি ইসলামী ব্যাংক নিয়েও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। বিশেষ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা চলছে দেশি বা বিদেশি বিনিয়োগকারীর কাছে। এই বিক্রি সফল হলে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে ব্যাংকের আর্থিক ঘাটতি পূরণে।
ড. মনসুর স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত কোনো দুর্বল ব্যাংক বন্ধের পরিকল্পনা সরকারের নেই। বরং এগুলোকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে, যাতে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরে আসে এবং সাধারণ গ্রাহকের আস্থা পুনরুদ্ধার হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ