ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
গত ৪ কার্যদিবসের মত আজও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৫ কার্যদিবস দরপতন হলো। তবে এই পতনেও বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা রয়ে গেছে। কারণ এর আগেও অনেকবার এ রকম দরপতন হতে দেখেছে বিনিয়োগকারীরা। একই সঙ্গে টানা পতন থেকে বাজারকে টানা উত্থানেও ফিরতে দেখেছে তারা। তাই টানা পতনের মধ্যে লোকসানে শেয়ার বিক্রি না করে ধরে রাখছে। যারফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমছে। যদি বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে দিতো- তবে সূচকের পতনে টাকার অংকে অস্বাভাবিক হারে লেনদেন বেড়ে যেতো।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (১১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের একটানা উত্থানে বেলা পৌনে ১১টায় ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৩৯৯ পয়েন্টে। পরর্বর্তী এক ঘন্টায় সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। কিন্তু এরপর সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৪.০৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২.০৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭.০২ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৪০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ২০১টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬১০কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪৯ কোটি ৭৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫.৭৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭১.৪৬ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)