ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারত-মার্কিন শুল্ক বিতর্কে আমেরিকান ব্র্যান্ড বয়কটের ডাক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুই দফায় ভারতের বিরুদ্ধে ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে ম্যাকডোনাল্ডস এবং কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন এবং অ্যাপল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলি ভারতে বয়কটের ডাকের মুখোমুখি হচ্ছে।
বিভিন্ন দেশীয় ব্যবসায়িক নির্বাহী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিবাদে আমেরিকা বিরোধী মনোভাব উস্কে দিয়েছেন।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিনী ব্র্যান্ডগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। দ্রুত সম্প্রসারিত ধনী ভোক্তাদের ক্রমবর্ধমান ভিত্তিকে লক্ষ্য করে গড়ে উঠেছে মার্কিন পণ্যের বাজার। ভারতীয়দের অনেকেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির প্রতি আকৃষ্ট, যা জীবনে উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়।এখন পর্যন্ত মার্কিন পণ্য বিক্রিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রভাব পড়ার ইঙ্গিত পাওয়া যায়নি, তবুও শুল্ক আরোপের পর থেকে স্থানীয় পণ্য কেনা এবং মার্কিনী পণ্য বয়কট করার জন্য সোশ্যাল মিডিয়া এবং অফলাইন উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান হারে উৎসাহ দেখা যাচ্ছ।
একজন ভারতীয় সংস্থার নির্বাহী বলেছেন, আমরা হাজার হাজার মাইল দূর থেকে আসা পণ্যের জন্য লাইনে দাঁড়াই। আমরা গর্বের সাথে এমন ব্র্যান্ডের জন্য অর্থ ব্যয় করি, যেগুলির মালিকানা আমাদের নেই। অন্যদিকে আমাদের নিজস্ব নির্মাতারা তাদের নিজস্ব দেশে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য লড়াই করে চলেছেন।
প্রধানমন্ত্রী মোদি রবিবার বেঙ্গালুরুতে এক সমাবেশে স্বাবলম্বী হওয়ার জন্য ‘বিশেষ আবেদন’ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলি বিশ্বের জন্য পণ্য তৈরি করে। কিন্তু এখন আমাদের ভারতের চাহিদাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ