ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকায় যুব সম্মেলন: যোগ দিলেন এ্যানি, সারজিসসহ শীর্ষ নেতারা
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক যুব সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং 'জাতীয় যুবশক্তি' প্রথমবারের মতো এই 'জাতীয় যুব সম্মেলন ২০২৫'-এর আয়োজন করে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের নেতারা দেশের যুব সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
এছাড়াও, আয়োজক সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের প্রতিনিধিরাও এই সম্মেলনে যোগ দেন।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেল সোয়া ৪টায় সম্মেলন শুরু হয় এবং বিভিন্ন দলের নেতারা এতে বক্তব্য রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি