ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ডাকসু ভোটার তালিকায় পুরুষদের সংখ্যাগরিষ্ঠতা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপত্তি নিষ্পত্তি ও সংশোধনের পর মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানানো হয়, খসড়া ভোটার তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৩৯ হাজার ৯৩২ জন। আপত্তি ও যাচাই-বাছাই শেষে বাদ পড়েছে ১৫৭ জনের নাম।
চূড়ান্ত তালিকা সব আবাসিক হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে—৫৬৪১ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হল (৪৪৩৪ জন), শামসুন নাহার হল (৪০৮৪ জন), বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (২১০৩ জন) এবং ফজিলাতুন্নেছা মুজিব হল (২৬৪০ জন)।
ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হলে—২২২২ জন। এরপর রয়েছে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল (১৯৯৮ জন), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (১৯৫৭ জন), ফজলুল হক মুসলিম হল (১৭৬২ জন), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (১৭৫১ জন), শেখ মুজিবুর রহমান হল (১৬০৬ জন), মাস্টারদা সূর্যসেন হল (১৪৯৯ জন), হাজী মুহাম্মদ মুহসীন হল (১৪০২ জন), স্যার এ এফ রহমান হল (১৩৭৭ জন), কবি জসীমউদ্দিন হল (১৩০৩ জন), অমর একুশে হল (১২৯৫ জন), এবং সলিমুল্লাহ মুসলিম হল (৬৬৪ জন)।
নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কোনো বহিষ্কৃত বা মামলার অভিযুক্ত শিক্ষার্থীর নাম থেকে যায়, তা প্রমাণসাপেক্ষে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু