ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও, নির্বাচন তাৎক্ষণিকভাবে হবেই না বলে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে, কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,
"যদি সত্যিই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে আমার শহীদ ভাইদের লাশ ফিরিয়ে দিতে হবে, যারা সংস্কারের জন্য রক্ত দিয়েছেন।"
তিনি আরও বলেন,"যারা জীবন দিয়েছিলেন, তাদের প্রতি এ নির্বাচন সালাম নয়; বরং এ সময় নির্বাচনের আয়োজন তাদের আত্মত্যাগের অমর্যাদা।"
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন ফেব্রুয়ারিতে করার ঘোষণা স্বাগত জানালেও, এনসিপি বরাবরই বলছে—জুলাই গণহত্যা ও বিচারের পুরনো চ্যালেঞ্জগুলো আগেই মীমাংসা হওয়া উচিৎ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,"একই সংবিধান, একই সিস্টেমে ফিরে যাওয়া আগের ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাবে; তারপর প্রশ্ন উঠবে— এতজন মানুষ কেন শহীদ হলেন?"নির্বাচন ঘিরে এই বিতর্কমূলক মন্তব্য আগামী সময়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি