ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রেমের ফাঁদে ১২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ
ভারতের মুম্বাইয়ে প্রেম ও যৌনতার ফাঁদে ফেলে এক বৃদ্ধের কাছ থেকে দুই বছরে হাতিয়ে নেওয়া হয়েছে ৮.৭ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ কোটি টাকার বেশি।
ঘটনার শুরু ২০২৩ সালে, যখন শারভি নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই বৃদ্ধকে বন্ধুতা প্রস্তাব পাঠান। বন্ধুত্ব গড়ায় প্রেমে।
এরপর একে একে শারভি, কবিতা, দিনাজ ও জাসমিন নামে চার নারী নানা পরিচয়ে বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে টাকা আদায় করতে থাকেন। কেউ সন্তান অসুস্থ, কেউ হাসপাতালের বিল, কেউ আবার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল—এইভাবে ৭৩৪টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করা হয়।
প্রতারিত বৃদ্ধের সব সঞ্চয় শেষ হলে তিনি পুত্রবধূর কাছ থেকে ধার নিয়ে টাকা পাঠান। পরে ছেলের কাছ থেকেও টাকা চাইলে সন্দেহ হয় এবং ঘটনা ফাঁস হয়।
পুলিশে অভিযোগ দায়েরের পর তদন্তে জানা যায়, এই প্রতারণা চক্রের পেছনে আসলে ছিলেন একই নারী। তিনিই বিভিন্ন নামে পরিচয় দিয়ে পুরোটাই একা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মানসিকভাবে ভেঙে পড়া বৃদ্ধ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণও দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক