ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্লাসে ফেরেনি প্রাথমিকের শিক্ষকরা; বন্ধ পাঠদান
১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বানে দেশজুড়ে চলছে এই কর্মসূচি।
আজ বুধবার (২৮ মে) অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাসে অনুপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালগুলোতে পাঠদানও বন্ধ ছিল।
পূর্ণদিবস কর্মবিরতির তৃতীয় দিন শেষে অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য একটি নামের তালিকা চেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের কোনো কর্মকর্তা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তবে আলোচনার নির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি।
আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা জানান, ‘আমরা সরকারের সাথে আলোচনার অপেক্ষায় আছি। শিক্ষকরা দ্রুত এই অচলাবস্থা দূর করে শ্রেণিকক্ষে যেতে চায়। তবে তার আগে অবশ্য তাদের ৩ দফা দাবি মেনে নিতে হবে। দাবি বাস্তবায়নের না হলে কর্মবিরতি চলতে থাকবে।’
আন্দোলনরত সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১) প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করা, ২) ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং ৩) প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।
এর আগে এই দাবিগুলো নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দৈনিক এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার