ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি, চার প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলা ও ব্যাপক ভাঙচুরের পর শহরজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারির পাশাপাশি চার প্লাটুন বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও, এর আগেই স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা মঞ্চে হামলা চালায়। এ সময় তারা সমাবেশের সাউন্ড সিস্টেম, চেয়ার ও মাইক ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর চড়াও হয়।
পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে ফেরার পথে দ্বিতীয় দফায় হামলার শিকার হন। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদেরও সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে অনেককে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে দেখা গেছে।
এই হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজ থেকে স্থানীয় ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, হামলার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি তার পোস্টে লেখেন, “আমরা যদি গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরি, তবে মুজিববাদের কবর রচনা করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ