×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কবে মে মাসের বেতন-ভাতা পাবেন শিক্ষকরা, জানাল মাউশি

২০২৫ মে ২৮ ১৩:৩২:২২

কবে মে মাসের বেতন-ভাতা পাবেন শিক্ষকরা, জানাল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৩ জুনের মধ্যে মে মাসের বেতন ও ভাতা পাবেন।

২৮ মে (বুধবার) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহার পূর্বে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। তিনি আরও জানান, এবার ঈদ বোনাস হিসেবে মোট বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হয় যা তাদের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এর প্রেক্ষিতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে দেওয়া হবে। এর ফলে অক্টোবর মাস থেকে ধাপে ধাপে শিক্ষকরা ইএফটি পদ্ধতিতে বেতন পাচ্ছেন। বর্তমানে এপ্রিল মাসের বেতন প্রদান শুরু হয়েছে এবং জুনের শুরুতে মে মাসের বেতনও দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত