ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
কাল মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক হারের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজের সম্প্রচার নিয়ে শেষ মুহূর্তে জটিলতা তৈরি হলেও এবার সেই দুর্ভোগ নেই। পাকিস্তান সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস। একই সঙ্গে ম্যাচগুলো দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে। আয়োজক দেশ পাকিস্তানে সিরিজটি সম্প্রচার করবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। আফ্রিকায় দেখা যাবে সুপার স্পোর্টে, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটালে, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় লাইভ সম্প্রচার করবে ক্রিকবাজ। শ্রীলঙ্কায় দেখা যাবে ডায়লগ চ্যানেলে এবং উত্তর আমেরিকায় উইলো টিভিতে। পাকিস্তানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপ।
আগামীকাল, ২৮ মে শুরু হওয়া এই সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন। প্রতিটি ম্যাচই হবে ২০ ওভারের এবং একই সময় রাতে শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে