ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেকৃবিতে মাদক-র্যাগিং: নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
ডুয়া ডেস্ক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদকের উপস্থিতি উদ্বেগজনক ভাবে বাড়ছে। দিন দিন এ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে। শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারির অভাব এবং বিচারহীন সংস্কৃতিই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সন্ধ্যা নামার পর ক্যাম্পাসের কয়েকটি নির্দিষ্ট স্থান এবং আবাসিক হলগুলোর ছাদে মাদকের আড্ডা বসে। বিশেষ করে বিজয়-২৪ হলের নির্দিষ্ট ফ্লোর ও ‘এ’ ও ‘বি’ ব্লকের ছাদ, কবি কাজী নজরুল ইসলাম হল, শেরেবাংলা হল এবং নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ ও কয়েকটি কক্ষে নিয়মিত মাদক সেবন চলে বলে জানা গেছে।
শুধু হল বা ভবনের ছাদ নয়, ক্যাম্পাসের খেলার মাঠ এবং গবেষণা মাঠেও মাদক সেবীদের আনাগোনা বাড়ছে। ছুটির দিনে এ জায়গাগুলোতে বহিরাগত মাদকসেবীরাও নিয়মিত আসছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্ক ও অস্বস্তির মধ্যে রয়েছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধেও মাদকসেবনের অভিযোগ উঠেছে। ফার্ম এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসে এবং কিছু কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে বলেও তারা দাবি করেছেন।
শিক্ষার্থীরা বলছেন, র্যাগিং, রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্ব ও মাদক নিয়ে একাধিক ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত