ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মন্দা বাজারেও আলো ছড়ালো 'বি' গ্রুপের ৬ শেয়ার
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে আজ (২৪ মে) লেনদেন শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে যায়।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়, যার মধ্যে দর বেড়েছে মাত্র ৭৪টির এবং পতন হয়েছে ২৭১টির। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ‘বি’ ক্যাটাগরির ছিল ৬টি, যা দুর্বল বাজারেও এই ক্যাটাগরির শেয়ারের ইতিবাচক সাড়া নির্দেশ করে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
‘বি’ ক্যাটাগরির কোম্পানি ৬টি হলো- শাইনপুকুর সিরামিকস, এস আলম কোল্ড রোল্ড স্টিল, মিডল্যান্ড ব্যাংক, এপেক্স ট্যানারি, কাট্টলি টেক্সটাইল এবং সাউথবাংলা ব্যাংক-এসবিএসি ব্যাংক।
জানা যায়, উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে শাইনপুকুর সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৩০ পয়সা। আজ বিক্রেতা সঙ্কটে কোম্পানিটির শেয়ার হল্টেড হতে দেখা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সায়। এ কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
আজ তৃতীয় অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সায়।
অন্য ৩ কোম্পানির মধ্যে- এপেক্স ট্যানারির ৩ টাকা ৮০ পয়সা বা ৬.০৮ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৬০ পয়সা বা ৫.৫০ শতাংশ এবং এসবিএসি ব্যাংকের ৪০ পয়সা বা ৫.৩৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, শুরু হচ্ছে লম্বা ছুটি
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ